বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির সদস্যদের সাথে জরুরি বৈঠক ডেকেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি হতে যাওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে দলের মনোনীত মেয়র প্রার্থী নিয়ে সিদ্ধান্ত হতে পারে। এছাড়া জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ, খালেদা জিয়ার মামলা ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা করা হবে।