বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বুধবার অর্ধদিবস হরতাল ডেকেছে উপজেলা আওয়ামী লীগ সভাপতি স্বপন দাস। মঙ্গলবার দুপুর ১২টায় ফকিরহাটের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ হরতালের আহ্বান করেন তিনি।
বুধবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালিত হবে।এছাড়া মঙ্গলবার কালো ব্যাজ ধারণ,দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিলেরও ঘোষণা দেন তিনি।
এসময় স্বপন দাস অভিযোগ করে বলেন,২৭ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের দিন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার নিয়ামত হোসেনসহ ৪জনকে আটক করে মারধর করে।
এ ঘটনায় অসুস্থ হয়ে মঙ্গলবার (১৮ মার্চ) নিয়ামতের মৃত্যু হয়েছে বলে দাবি করে এ হরতালের ডাক দিয়েছেন তিনি।ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নিয়ামত হেরে যান।
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রাজনীতি
বুধবার ফকিরহাটে আ.লীগের হরতাল
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বুধবার অর্ধদিবস হরতাল ডেকেছে উপজেলা আওয়ামী লীগ সভাপতি স্বপন দাস। মঙ্গলবার দুপুর ১২টায় ফকিরহাটের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ হরতালের আহ্বান করেন তিনি।