বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গেছেন ব্যারিস্টার মওদুদ’সহ ৪ আইনজীবী।

আজ (০৭ অক্টোবর) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে ৪ সদস্যের আইনজীবী টিম হাসপাতালে যান।

তবে তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য এখনও অনুমতি পাননি বলে জানা গেছে। 

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করে জানান, ব্যারিস্টার মওদুদ আহমদ ছাড়াও অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে গেছেন।

শামসুদ্দিন দিদার বলেন, তারা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুনের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করছেন।  

এমবি