পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার এক যৌথ বার্তায় দলটির কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান এ শুভেচ্ছা জানান।
ওই শুভেচ্ছা বার্তায় তারা বলেন, নিজেকে আল্লাহর রাহে উৎসর্গ করার দৃষ্টান্ত নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের মাঝে সমাগত। মুসলিম উম্মাহর কাছে ঈদুল আয্হার গুরুত্ব অপরিসীম।
ঈদুল ফিতর ও ঈদুল আয্হা আমাদেরকে শুধু আনন্দই দেয় না বরং সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের প্রতি সহানভূতি ও দৃঢ় ঐক্যর বন্ধনে আবদ্ধ করে। ঈদুল আযহা মানুষকে ত্যাগ ও কুরবাণীর আদর্শে উজ্জীবিত করে।
সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য, শোষণ দূর করে একটি শোষণমুক্ত সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা দেয়। মূলত আমরা যদি ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবাই বাস্তবজীবনে ইসলামী আদর্শ অনুসরণ করতে পারি তাহলেই কেবল ঈদুল আযহার উদ্দ্যেশ্যে স্বার্থক হবে।
নেতৃবৃন্দ বলেন, দুঃখের সাথে বলতে হচ্ছে জাতি এমন এক সময় পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে যাচ্ছে যখন গোটা দেশে সন্ত্রাস, চাঁদাবাজী, হত্যা-গুম ও গ্রেপ্তাতারের ফলে আতঙ্ক বিরাজ করছে। খুন-গুম হয়ে যাওয়া হাজারো পরিবারের মাঝে ঈদ আনন্দের ছোয়া স্পর্শ করতে পারবে না।
অন্যদিকে বাংলার ইসলাম প্রিয় ছাত্রজনতার প্রাণ প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আযম, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ অন্যান্য নেতৃবৃন্দ বিনা অপরাধে কারাগারে প্রকোষ্টে থাকায় লাখো কোটি জনতার হৃদয় ভারাক্রান্ত। এই দুঃসহ পরিস্থিতিতে ঈদ আনন্দ পূর্ণতা পাবেনা তা স্পষ্ট।
নেতৃবৃন্দ আরও বলেন, আমরা মনে করি শত নিপিড়ন নির্যাতনের পরেও দেশের জনগণ নিরাশ নয়। একই সাথে বিশ্বাস করি মহান আল্লাহর সাহায্য অতি নিকটে।
আমরা ঈদুল আয্হা উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আয্হা উদ্যাপন করার ও ঈদুল আয্হার শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার তাওফিক দান করেন-আমীন।
এআর





