রাজধানীতে ২০ দলীয় জোটের সমাবেশে বাধাদান, গণবিরোধী সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান অবরোধ ও অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বর্দ্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে টানা ৩৬ ঘন্টার হরতালের সমর্থনে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শ্যামপুর-কদমতলী থানা:
অবরোধ ও হরতালের সমর্থনে শ্যামপুর ও কদমতলী থানার যৌথ উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ধোলাইপাড় কমিশনার রোড থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাস্তা অবরোধ করে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা নেসার আহমদ। উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুর রহীম, মহীউদ্দীন, কামরুল হাসান, আবুল কাসেম ভূঁইয়া, খোরশেদ আলম, ছাত্রনেতা ফরিদ উদ্দীন ও ফরিদ হোসেন প্রমুখ।
রমনা থানা:
অবরোধ ও হরতালের অবরোধের সমর্থনে রমনা থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি মালিবাগ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে রাস্তা অবরোধ করে। সমাবেশে বক্তব্য রাখেন থানার নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি জিল্লুর রহমান, জামায়াত নেতা ইউসুফ আলী মোল্লা, আতউর রহমান সরকার ও ছাত্র নেতা সাইয়্যেদ জোবায়ের প্রমূখ। এছাড়াও মগবাজার, ওয়ারলেস, নয়াটোলা ও মধুবাগে রমনার থানা জামায়াতের নেতাকর্মীরা হরতালের সমর্থনে পিকেটিং করে।
মোহাম্মদপুর থানা:
২০ দলের ডাকা দেশব্যাপি অনির্দিষ্টকালের অবরোধ ও বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে রবি ও সোমবারের চলাকালে রবিবার সকাল আটটায় রাজধানীর মোহাম্মদপুর লালমাটিয়া মহিলা কলেজের সামনে পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী। এতে নেতৃত্ব দেন জামায়াত নেতা শফিউর রহমান, এ্যাডভোকেট আজহার মুন্সি, আঃ হান্নান ও মশিউর রহমান প্রমূখ।
বাড্ডা থানা:
২০ দলের ডাকা দেশব্যাপি অনির্দিষ্টকালের অবরোধ ও বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে রবি ও সোমবারের চলাকালে রবিবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর উত্তর বাড্ডায় পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী। এতে নেতৃত্ব দেন থানা সেক্রেটারী কুতুবউদ্দিন ও মিজানুর রহমান প্রমূখ।
ডেমরা থানা:
২০ দলের ডাকা দেশব্যাপি অনির্দিষ্টকালের অবরোধ ও বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে রবি ও সোমবারের চলাকালে রবিবার সকাল পৌনে আটটায় রাজধানীর রানী মহলে মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী ডেমরা থানা। এতে নেতৃত্ব দেন জামায়াত নেতা এম আলী, হানিফ মিয়া, হেলাল উদ্দিন, হাবিবুর রহমান ও আবদুল্লাহ প্রমূখ।
যাত্রাবাড়ি (পশ্চিম) থানা:
২০ দলের ডাকা দেশব্যাপি অনির্দিষ্টকালের অবরোধ ও বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে রবি ও সোমবারের চলাকালে রবিবার সকাল সাতটায় রাজধানীর কাজলায় মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ি থানা। এতে নেতৃত্ব দেন জামায়াত নেতা আসাদউদ্দিন, মহশিনুর রহমান, আবু হুরায়রা, বেলায়েত হোসেন, মোঃ রাসেল ও মিজানুর রহমান প্রমূখ।
শ্যামপুর থানা:
২০ দলের ডাকা দেশব্যাপি অনির্দিষ্টকালের অবরোধ ও বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে রবি ও সোমবারের চলাকালে রবিবার সকাল পৌনে সাতটায় রাজধানীর জুরাইন রেলগেটে মিছিল, পিকেটিং ও অবরোধ করেছে জামায়াতে ইসলামী শ্যামপুর থানা। এতে নেতৃত্ব দেন জামায়াত নেতা এম আহমদ, রহিম উদ্দিন, কামরুল ইসলাম, আমিনুর রহমান, মহিউদ্দিন ও ফরিদউদ্দিন প্রমূখ।
কোতয়ালী থানা:
২০ দলের ডাকা দেশব্যাপি অনির্দিষ্টকালের অবরোধ ও বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে ৩৬ ঘন্টার হরতাল চলাকালে রবিবার দুপুর একটায় রাজধানীর পুরান ঢাকায় মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিসে শুরার সদস্য আবু আবদুল্লাহ ও এম আলমের নেতৃত্বে এতে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা মতিউর রহমান, আহাদুজ্জামান, মোঃ উজ্জল, ডা. আলম, আহাদুল্লাহ, নূরে আলম, শিবির নেতা মাহফুজুর রহমান, মোঃ ওয়াসিম ও জাহাঙ্গির আলম প্রমূখ।
এসএইচ





