খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন খন্দকার মোশতাকের মতো খুনি। জিয়াউর রহমানের মতো কেউ বিনা বিচারে এতো মানুষ হত্যা করেনি।
সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বঙ্গবন্ধু প্রজন্ম লীগ’আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন, বঙ্গবন্ধু হত্যার সামনে ছিলেন কর্নেল ফারুক-রশিদরা আর নেপথ্যে ছিলেন জিয়াউর রহমান। তিনি বেঁচে থাকলে তার বিরুদ্ধেও বঙ্গবন্ধু হত্যা মামলায় চার্জ গঠন করা হতো।
সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোজাম্মেল হোসেন জেকু চাচা, আওয়ামী লীগ নেতা এম এ করিম ও ফয়জুদ্দিন মিয়া প্রমুখ।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





