নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে এবং সারাদেশে গুম-খুন ও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর চক্রান্তের প্রতিবাদে সমাবেশ আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা ২০ দলীয় জোট।
শনিবার দুপুর ১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে এ সমাবেশ শুরু হবে। সমাবেশে বিএনপি চেয়ারপারসন ও জোট নেত্রী বেগম খালেদা জিয়াসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
নারায়ণগঞ্জের ২০ দলীয় জোট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এমএইচ/ এআর





