বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, জন সমর্থনহীন আর গণধিক্কারে গঠিত অবৈধ আওয়ামী সরকার এখন জনদূর্ভোগে পরিণত হয়েছে। দেশবাসী এ জনদূর্ভোগ থেকে মুক্তি চায়।

বৃহস্পতিবার ছাত্রশিবির নারায়নগঞ্জ জেলা আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকাল ৩টায় স্থানীয় মিলনায়তনে জেলা সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ জুবায়ের হোসেনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মাইনউদ্দিন মৃধা, কেন্দ্রীয় সহকারী অফিস সম্পাদক শফিকুল ইসলাম, সোনারগাঁও থানা জামায়াতের আমীর খুরশেদ আলম।

শিবির সেক্রেটারি বলেন, অবৈধ ভাবে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ জনগণকে শান্তি, সমৃদ্ধি দেয়া দূরে থাক উল্টো জনজীবনকে দূর্বিসহ করে তুলেছে। শেয়ারবাজার, পদ্মাসেতু, কুইকরেন্টাল, ডেসটিনিসহ বিভিন্ন খাতে সিমাহীন দূর্নীতি করে দেশের অর্থনৈতিক অবস্থাকে পঙ্গু করে ফেলেছে। যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন, আলেম-ওলামা, নারী শিশুদের উপর গণহত্যা, জুলুম নির্যাতন করে সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান

তিনি বলেন, আশঙ্কাজনকহারে বেড়ে গেছে গুম, খুন। যত্রতত্র মানুষের লাশ পাওয়া যাচ্ছে। আর সব অপকর্মের সাথেই আওয়ামী সরকার সরাসরি জড়িত তা বার বার প্রমাণ হচ্ছে।

তিনি দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, এ অবস্থা চলতে দেয়া যায়না। ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের দেশ ও ইসলাম বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রশিবিরের চলমান প্রতিরোধ আন্দোলন জনগণকে আশান্বিত করেছে। সুতরাং বসে থাকার সুযোগ নেই। প্রতিরোধ আন্দোলন অব্যাহত রাখতে হবে। সাহসিকতা মেধা, ধৈর্য ও আল্লাহর উপর ভরসা করে সত্যর পথে অবিচল থাকতে হবে। একই সাথে অপশক্তির যে কোন ষড়যন্ত্র বা ফাঁদ থেকেও সতর্ক থাকতে হবে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই