আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে প্রহসন মূলক রায়ের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।

ঢাকা মহানগরী পূর্ব

আল্লামা সাঈদীর বিরুদ্ধে প্রহসন মূলক রায়ের প্রতিবাদে হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব। রাজধানীর চকবাজার এলাকায় থানা সভাপতি হেলাল উদ্দিনের নেতৃত্বে, লালবাগ এলাকায় মহানগরী প্রচার সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে, সবুজবাগ এলাকায় শিক্ষা সম্পাদক বাহারুল ইসলামের নেতৃত্বে মিছিল করে নেতাকর্মীরা।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়

হরতালের সমর্থনে রাজধানীর গুলশান-১ এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা। শাখা সভাপতির নেতৃত্বে একটি মিছিল গুলশান-১ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শাখার বিভিন্ন পর্যায়েল নেতাকর্মীরা উপস্থিথ ছিলেন।

ঢাকা কলেজ

হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা। বেলা ২টায় শাখা সভাপতি নাজিম উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল রাজধানীর কলাবাগান এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এতে শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

নারায়নগঞ্জ মহানগরী

আল্লামা সাঈদীর উপর অবিচার করার প্রতিবাদে হরতালের সমর্থনে নগরীতের বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির নারায়নগঞ্জ মহানগরী শাখা। শাখা সভাপতির নেতৃত্বে মিছিলটি নগরীর চাষাড়া এলাকা থেকে শুরু হয়ে চানমারি এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ