বিচারপতিদের অভিশংসন বিল পাসের প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে রাজধানীর মগবাজার ওয়ারলের্স এলাকায় মিছিল করেছে ছাত্রশিবির।

সোমবার সকাল ৭টার দিকে ঢাকা মহানগরী পূর্ব শাখার উদ্যোগে এই মিছিল করে তারা। এসময় তারা টায়ারে আগুন দিয়ে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে।

মিছিলে মহানগর পূর্ব সেক্রেটারী এম শামীম, জামায়াত নেতা হাবিবুর রহমান ও আতাউর রহমান সরকার, শিবির নেতা শরীফুল ইসলাম, আব্দুল কাদের ও সোহেল রানা মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ