বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের কর্মী বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামি চিন্তাবিদ মালিবাগ বাগানবাড়ী নিবাসী আলহাজ্ব মো: আজিজুর রহমান খান খাদেম সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম আজিজুর রহমান খান এর কথা স্মরণ করে এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

মরহুম আজিজুর রহমান খান বুধবার (০২ সেপ্টেম্বর) রাত ৯.১০ মিনিটে রাজধানীর নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৩ছেলে ১মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল মরহুমের নামাজে জানজায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামিক চিন্তাবিদ অধ্যাপক মো মজিবুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন- আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ফজলুল করিম, আদর্শ শিক্ষক পরিষদ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মো: রবিউল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামপুরা থানা সেক্রেটারি মো: আব্দুল মালেক পাটোয়ারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি

এমবি