বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, গণতন্ত্র হত্যার পর আবারো গণমাধ্যম কর্মীদের উপর হামলে পড়ছে ফ্যাসিষ্ট সরকার।
যারাই সরকারের দেশ ও গণতন্ত্র বিরোধী অপকর্ম ও ষড়যন্ত্র নিয়ে জনগণের সামনে কথা বলছে তাদের উপরই বাকশালী সরকারের হরগ নেমে এসেছে। বহু দিন থেকে অন্যায় ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে আমারদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ অনেক সাংবাদিককে।
শওকত মাহমুদকে গাড়ি পোড়ানোর নিকৃষ্ট মামলায় জড়িয়ে পুরো সাংবাদিক সমাজকে অপমান করেছে এ সরকার। এই ঘৃণ্য অপকর্মের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
নেতৃবৃন্দ বলেন, সত্যকে মোকাবেলা না করে সংবাদ কর্মীদের গ্রেপ্তার নির্যাতন কাপুরুষতা এবং সৈরাচারী চরিত্রের বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়। কিন্তু এর পরিণতি শুভ হবেনা। অবিলম্বে শওকত মাহমুদসহ সকল সাংবাদিককে মুক্তি দিতে হবে।
অন্যথায় স্বাধীন মত প্রকাশের অধিকার আদায়ে ছাত্রসমাজ সাংবাদিক সমাজের সাথে একাত্মতা ঘোষনা করে রাজপথে নেমে আসবে।
নেতৃবন্দ অবিলম্বে শওকত মাহমুদসহ সাংবাদিকদের মুক্তি এবং বন্ধ গণমাধ্যম গুলোকে খুলে দিতে সরকারের প্রতি আহবান জানান।
এসএইচ





