আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মূখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জিয়াউর রহমান দেশের প্রথম রাষ্ট্রপতি’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারপুত্র তারেক রহমানের এ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপি নেতাদের এ ধরণের বক্তব্যের জন্য তাদের বিবরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, ৭১’এর ঘাতকদের বিচার ও বিএনপি-জামায়াতের চক্রান্তের বিরুদ্ধে ১৪ দলের তিনটি টীম ২৮, ২৯ ও ৩০ এপ্রিল সারাদেশে গণসংযোগ ও সমাবেশ করবে।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে। চন্দ্র সূর্য যেমন সত্য, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মহা নায়ক" এ কথাও সত্য। আমরা ১৪ দল, বিএনপির এ মিথ্যাচারকে চরম ঘৃণার সঙ্গে প্রত্যাখান করছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে যখন লাখো কণ্ঠে সোনার বাংলা গাওয়ার মধ্যেদিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাঙ্গালী জাতী ঐক্যবদ্ধ হচ্ছে, সেই মুহুর্তে পরাজিত শক্তিরা নতুন ষড়যন্ত্র শুরু করেছে।
‘৫৩ শতাংশ ভোট জালিয়াতি হয়েছে’ ইলেকশন ওয়ার্কিং গ্রুপের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ১৪ দলের এ মিটিং উপজেলা নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি।
৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে নাসিম বলেন, ‘গতকালও বৃটিশ মন্ত্রী বলে গেছেন এ নির্বাচন আমরা মেনে নিয়েছি এবং নির্বাচন বৈধ’।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, জামায়াতকে নিয়ে অনেক খেলেছেন। এবার গনতন্ত্রের পথে ফিরে আসুন।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা: দীপু মণি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]