সুইচ ব্যাংকে তারেক-কোকো এমনকি খালেদা জিয়ারও টাকা থাকতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

হাছান মাহমুদ বলেন, এই কারণেই প্রধানমন্ত্রী এই টাকা ফেরৎ আনার প্রতিশ্রুতি দেয়ার পর বিএনপি নেতাদের মধ্যে অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রাউন্ড টেবিলে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নারায়নগঞ্জ জেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক লন্ডনে কিভাবে ড্রাইভার রেখে দামি গাড়ী চালায়? সেখানে কেউ ড্রাইভার রাখে না। কিন্তু তার ড্রাইভার আছে। তার মেয়েকে স্কুলে নেয়ার জন্য আলাদা ড্রাইভার রাখা আছে।সে এত বিলাশবহুল জীবন যাপন করে কি ভাবে? সরকারকে এটা তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছেন সাবেক এ মন্ত্রী।

বিএনপি জামায়াতের কিছু নেতা আশা করেছিলেন দেশে অস্বাভাবিক কিছু একটা করে ক্ষমতায় আসবেন উল্লেখ করে তিনি বলেন, এই স্বপ্ন দেখা বাদ দেন। জনগনের কাছে যান। তারা যদি আপনাদের গ্রহণ করে তবে নির্ধারিত সময়ে আগামী নির্বাচন হবে। তখন আপনারা ক্ষমতায় আসবেন।

আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নারায়নগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুন্না খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলন, আওয়ামী লীগের শ্রম বিষায়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ্ উদ্দিন মিয়া প্রমুখ।

ঢাকা, এমআর, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম)// এসএইচ