খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তাঁর মুক্তি ও সুচিকিৎসা, বন্যা পরিস্থিতি মোকাবিলায় করণীয়, ডেঙ্গু ও রোহিঙ্গা ইস্যুসহ সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবে দলটি।
আজ শনিবর (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ব্রেকিংনিউজকে এ তথ্য জানিয়েছেন।
লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে বৈঠকে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে মির্জা ফখরুলের।
এএস





