তিনি সরকারকে অপরাজনীতি পরিহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করার চ্যালেঞ্জ গ্রহণের আহবান জানান। অন্যথায় এজন্য তাদেরকে একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
মঙ্গলবার (২১ নভেম্বর) তিনি ঢাকায় ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে এবং অবিলম্বে তা পুনঃর্বহালের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি নবাবগঞ্জ রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মোঃ শাহিনুর ইসলাম, জেলা সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, জেলা কর্ম পরিষদ সদস্য আবদুর রহিম, শিবিরের জেলা সভাপতি মোঃ মাঈনুল ইসলাম সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।
মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, সরকার গণবিচ্ছিন্ন হয়ে ক্ষমতা হারানোর ভয়ে এখন জনগণের সাথে অসংলগ্ন আচরণ করতে শুরু করেছে। সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারবে না বলেই দেশে বাকশালী ও ফ্যাসীবাদী শাসন কায়েম করে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে। তারা গণতন্ত্রকামী জনতার ওপর রাষ্ট্রশক্তি ও দলীয় সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়ে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এতেও তারা আশ^স্ত না হয়ে আদালতের ঘাড়ে বন্দুক রেখে রাজনৈতিক ময়দানকে প্রতিপক্ষ মুক্ত করতে চায়। কিন্তু বীর জনতা তাদের সে ষড়যন্ত্র কোন ভাবেই বাস্তায়িত হতে দেবে না। তিনি সরকারকে ষড়যন্ত্রের পথ পরিহার করে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আহবান জানান। অন্যথায় রাজপথে জনগণ এর সমূচিত জবাব দেবে।
এছাড়াও ঢাকা জেলা দক্ষিণ, নবাবগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিবাদের এক বিক্ষোভ মিছিল দোহার- নবাবগঞ্জ রোড প্রদক্ষিণ করে মাঝির কান্দা বাস ষ্টান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন নবাবগঞ্জ উপজেলা আমীর এডভোকেট ইবরাহীম খলিল। উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি জনাব মোস্তাওরিদ আহমাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ ।
প্রেস বিজ্ঞপ্তি





