সুবিধাবঞ্চিতদের উন্নয়ন ব্যতীত দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল মঙ্গলবার রাজধানীর চকবাজার এলাকায় সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় এ কথা বলেন।

চকবাজার থানার উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও চকবাজার থানার আমীর আল আমিন এর সভাপতিত্বে ও ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও চকবাজার থানার সেক্রেটারি এডঃ মুরাদ খান শাহীন এর পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন থানার কর্মপরিষদ সদস্য জহির আহমেদ, শূরা সদস্য মাওলানা রফিকুল ইসলাম ফরাজী, ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হক, মাওঃ কামাল হোসেন প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে নূরুল ইসলাম বুলবুল বলেন, নিম্নবিত্ত মানুষের কষ্ট লাঘবে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এই শীতে অসহায় মানুষের কষ্টের সীমা নেই। কিন্তু সরকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। অন্যদিকে উন্নয়নের নামে জনগণের সম্পদ লুটপাটের মহাযজ্ঞ চলছে দেশের সর্বত্র।

একটি প্রকল্পের লুটের টাকায় দেশের সকল সুবিধা বঞ্চিত, শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ সম্ভব। বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে না দেয়া পর্যন্ত মানুষের মুক্তি সম্ভব হবে না।

নূরুল ইসলাম বুলবুল আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা দেশের স্বাধীনতা-সার্বোভৌমত্ব রক্ষা ও মানুষের কল্যাণে সবসময় পাশে থাকে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ইসলামের সুমহান আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে আমরা বদ্ধপরিকর। যেখানে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে ও মানবতার পাশে সকলে দাঁড়াবে। তিনি সকলকে সেই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতে ইসলামীর পাশে থাকার উদাত্ত আহবান জানান। বিজ্ঞপ্তি

এএস