মনোনয়ন বাণিজ্যে বিএনপির লেজ-গোবরে অবস্থা বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি।
আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, বিএনপির মনোনয়ন বাণিজ্যের কারনে তাদের গুলশান ও পল্টন কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ করছে। তাদের এ মনোনয়ন বাণিজ্য লন্ডন পর্যন্ত পৌছোছে।
বিএনপি সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বলেন, গনমাধ্যমের বরাত দিয়ে আমরা জেনেছি, লন্ডনে সাজাপ্রাপ্ত ও পলাতক নেতা তারেক রহমান আইএস এর শীর্ষ নেতাদের সাথে বৈঠক করছেন।এর মাধ্যমেই প্রমাণিত হয় তারা সন্ত্রাসী দল।
নির্বাচন কমিশন সুষ্ঠ ও নিরপেক্ষ আখ্যা দিয়ে নানক বলেন,আপিল শুনানিতে বিএনপির মনোনয়ন বাতিল হওয়া অনেক প্রার্থীই তাদের মনোনয়ন ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশন সুষ্ঠ ও নিরপেক্ষ থাকার প্রমাণ হিসেবে এটুকুই যথেষ্ঠ।
নানক বলেন, বিজয়ের মাসে আওয়ামী লীগকে ভোট দিয়ে জনগন তাদের সঠিক নেতা নির্বাচন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোকেয়া সুলতানা, শামসুন্নাহার, সুজিত রায় নন্দী, আ ফ ম বাহাউদ্দিন, আনোয়ার সহ প্রমুখ নেতাকর্মী।
এম বিল্লাহ





