জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ সমাবেশ শুরু হয়।
দলীয় সূত্রে জানা যায়, দলের চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হত্যা গুম, অপহরণ ও হামলার প্রতিবাদে সারাদেশের সকল জেলা-উপজেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করছে ঢাকা মহানগর বিএনপি।
সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ মঞ্চে ফখরুলসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]