সরকার দলীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের গাড়ি বহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। যশোর-১ আসনের এই এমপি তাৎক্ষণিক শার্শ থানায় আশ্রয় নেন।
শেখ আফিল উদ্দিন জানান,শার্শায় তার নির্বাচনী এলাকায় আসার পথে ঝিকরগাছার সন্ত্রাসী রাজুর নেতৃত্বে ৭-৮ জনের সন্ত্রাসী দল হত্যার উদ্দেশ্যে তার গাড়ি বহরে হামলা চালায় ও ভাঙচুর করে।
হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শার্শ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বিক্ষোভকারীরা রাজুর বিরুদ্ধে স্লোগান দিয়ে তাকে আটকের দাবি জানান। সমাবেশে আওয়ামী লীগের শার্শা উপজেলা সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মিন্টু,যুবলীগ সভাপতি সোহরাব হোসেন প্রমুখ।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাজনীতি
থানায় আশ্রয় নিলেন আ.লীগ এমপি
সরকার দলীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের গাড়ি বহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। যশোর-১ আসনের এই এমপি তাৎক্ষণিক শার্শ থানায় আশ্রয় নেন।