জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ শোকবার্তায় শনিবার রাতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। জাতির জন্য দূর্ভাগ্য যে জালিমের অত্যাচারে তিনি নিজ দেশে থাকতে পারেননি। মা-ভাইয়ের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়ে মালয়শিয়ায় তাকে ইন্তেকাল করতে হল।

আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এএইচ