দেশের বিভিন্ন স্থানে অপহরণ, গুম ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী ৯ জুন সোমবার সারাদেশে জেলায় জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১৯ দলীয় জোট।
বৃহস্পতিবার দুপর ৩টায় নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা দেন।
তিনি বলেন, গতকাল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখার ছাত্রদলের কর্মী মো. তৌহিদুল ইসলামকে হোষ্টেলে ডেকে নিয়ে সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে একই কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাফি।
এ নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের দ্রত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করেন রিজভী আহমেদ।
তিনি বলেন, যার নাম শুনলে গভীর ঘুমের মধ্যে জনগণ আঁতকে উঠে তাকেই যখন প্রধানমন্ত্রী মাতৃস্নেহে আশ্রয় দেন, তখন নিশ্চুপ থাকতে আপনার (শেখ হাসিনার) বিবেকে বাধে না? যে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক খেতাবপ্রাপ্ত দুর্নীতিবাজকে দেশপ্রেমিক বলতে পারেন সেই প্রধানমন্ত্রী সম্পর্কে প্রতিনিয়ত গুণকীর্তন আর বাণীবন্দনা ইনুদের (তথ্যমন্ত্রী) মতো লোকদের মুখেই শোভা পায়। দুর্নীতি-নীতিহীনতা-স্বজনপোষণ, প্রতিপক্ষকে হত্যা, মহামারীর ন্যায় গুম, খুন যে সরকারের প্রধান কর্মসূচি।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
গুম-খুনের প্রতিবাদে সোমবার ১৯ দলের সমাবেশ
দেশের বিভিন্ন স্থানে অপহরণ, গুম ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী ৯ জুন সোমবার সারাদেশে জেলায় জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১৯ দলীয় জোট। বৃহস্পতিবার দুপর ৩টায় নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব





