আত্মস্বীকৃত নাস্তিক লতিফ সিদ্দিকী সরকারের আস্কারায় দেশের ফেরার দুঃসাহস পেয়েছে। সরকারকে হঠকারীতা পরিহার করে অবিলম্বে আত্মস্বীকৃত মোরতাদকে গ্রেফতারের দাবি করেন সম্মিলিত ইসলামী দলসমূহের মহাসচীব মাওলানা জাফরুল্লাহ খান বলেছেন।

আব্দুল লতিফ সিদ্দিকি কে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন। মিছিলটি শনির আখরা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যাত্রাবাড়ী চৌরাস্তায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় তিনি বলেন, মোরতাদ লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি থাকলেও সরকার তাকে গ্রেফতার না করে পুলিশ প্রহরায় তাকে নিরাপদে যেতে সাহায্য করেছে। এতে প্রমাণ হয় আওয়ামী সরকার নাস্তিক-মোরতাদদের প্রধান পৃষ্ঠপোষক।

তিনি আরো বলেন, আগামী ২৬ নভেম্বরের মধ্যে লতিফকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হলে ২৭ নভেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে সরকারকে গণদাবী মানতে বাধ্য করা হবে।

মিছিলে আরো উপস্থিত ছিলেন ইসলামী দলসমূহের যুগ্মমহাসচীব ড. মাওলানা খলিলুর রহমান আল মাদানী, শর্ষীনার পীর মাওলানা শাহ আরিফবিল্লাহ সিদ্দিকী, মুফতি মাওলানা তাজুল ইসলাম কাওসারী, মুফতি মাওলানা মিজানুর রহমান, মাওলানা জাকির হোসাইন, মাওলানা মাসুমবিল্লাহ, তারিক, মাওলানা আব্দুল করিম ও মাওলানা হোসাইন আহমদ প্রমূখ।

 

ইআর