তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে মতিউর রহমান নিজামী পাক বাহিনীর সহযোগী হিসেবে যে জঘন্য দুষ্কর্মে যুক্ত ছিলেন আজ তা প্রতিষ্ঠিত হলো। নিজামী স্বঘোষিত পাকিস্তানের দালাল। তার এই শাস্তিতে ব্যক্তিগতভাবে আমি খুশি। আশা করি আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মাধ্যমে তার বিরুদ্ধে রায় কার্যকর হবে।
নিজামীর রায় পরবর্তী প্রতিক্রিয়ায় বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে তথ্যমন্ত্রী এ সব কথা বলেন।
এএইচ





