বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শয়তানের বংশধর এবং তার ছেলে তারেক রহমানকে শয়তানের বাছুর বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
তিনি বলেছেন, খালেদা শয়তানের বংশধর। তার মৃত্যু না হওয়া পর্যন্ত এদেশে কোনো শান্তি আসবে না। এখন তাকে সাংগঠনিকভাবে শায়েস্তা করতে হবে।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত পহেলা বৈশাখ, ১৫ এপ্রিল কোতয়ালী থানা আওয়ামী লীগের সম্মেলন ও ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে এক প্রস্তুতি বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
মায়া বলেন, তারেক তো মুক্তিযুদ্ধের সময় শয়তানের সঙ্গে ক্যান্টনমেন্টে ছিল। সে তো মুক্তিযুদ্ধ দেখেনি। এই বাছুর কোনো পাগল না। বাছুর যা বলেছে তা হলো সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। তারা বুঝতে পেরেছে আন্দোলন করে শেখ হাসিনার কিছু করা যাবে না। তাই তারা মিথ্যাচার শুরু করেছে। তাই মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াই শুরু করতে হবে। টাকার অভাবে খালেদা জিয়া বাড়ি ভাড়া দিতে পারছে না বিএনপি নেতাদের এমন বক্তব্য সম্পূর্ণ ভাওতাবজি বলেন মায়া।
তিনি আরও বলেন, এমন কোনো শক্তি নেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারে। আমরা পাঁচ বছরের আগে ক্ষমতা থেকে নামবো না। আওয়ামী লীগের ইতিহাস ধৈর্যের ইতিহাস। মহানগরের ইতিহাস কলঙ্কমুক্ত ইতিহাস। তারেক লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য দিয়ে জাতির ওপর যে কলঙ্ক লেগে দিয়েছে তা থেকে মুক্তি পেতে হলে এ বাছুরের বিরুদ্ধে লড়াই করতে হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, সহ সভাপতি ফয়েজুদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস
[/b]
রাজনীতি
খালেদা শয়তানের বংশধর, তারেক তার বাছুর : মায়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শয়তানের বংশধর এবং তার ছেলে তারেক রহমানকে শয়তানের বাছুর বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং





