[b]ঢাকা:[/b] আগামী ২০ ও ২৯ জানুয়ারি ১৮ দলের কর্মসূচিতে যোগ দিবে জাতীয় পার্টি (কাজী জাফর)। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করারও ঘোষণা দেন তিনি।
শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন জাতীয় পার্টি (জাফর) এর চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।
শনিবার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে জাতীয় পার্টির অংশগ্রহণ এবং সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপি দলীয় সূত্রে জানা গেছে।
বৈঠক শেষে কাজী জাফর আরো বলেন, বর্তমান সরকার বৈধ নয়। ৫ জানুয়ারির নির্বাচনে দেশের মানুষ সাড়া দেয়নি। মাত্র পাঁচ থেকে সাত ভাগ ভোট পড়েছে এতে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে সরকারের প্রতি অধিকাংশ মানুষের সমর্থন নেই।
যে কোনো মূল্যে নির্দলীয় সরকারের অধীনে অচিরেই নতুন নির্বাচন দেয়ার দাবি জানিয়ে তিনি আগামীতে ১৮ দলের সব কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করতে জনগণের প্রতিও আহবান জানান।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1390066437.jpg[/img]
এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুগল।
রাত পৌনে ৮টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে ঘন্টাব্যাপী চলে।
বৈঠকে উপস্থিত ছিলেন, দলটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দীন আহমেদ ও রিয়াজ রহমান।
বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পর দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
রাজনীতি
১৮ দলের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন করবে জাতীয় পার্টি: কাজী জাফর
ঢাকা: আগামী ২০ ও ২৯ জানুয়ারি ১৮ দলের কর্মসূচিতে যোগ দিবে জাতীয় পার্টি (কাজী জাফর)। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করারও ঘোষণা দেন তিনি।





