বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ও বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষারিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ শোকবার্তা জানান।
বিজ্ঞপ্তিতে বেগম খালেদা জিয়া মরহুম সাইফুদ্দিন কাদের চৌধুরী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।
অপর এক শোকবার্তায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক মির্জা আব্বাস সাইফুদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
এমএইচ





