বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণকে দেখতে রাজধানীর অ্যাপেলো হাসপাতালে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শুক্রবার বেলা আড়াইটার দিকে হাসপাতালে যান এরশাদ। এসময় তিনি হিরণের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
আধা ঘণ্টা পর হাসপাতাল ছাড়েন এরশাদ। এসময় তার সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ছিলেন।
বরিশাল-৫ অসনের সংসদ সদস্য, সাবেক মেয়র শওকত হোসেন হিরণকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
গত ২৯ মার্চ (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সিঁড়ি থেকে পড়ে যান শওকত হোসেন হিরণ। এতে মাথায় মারাত্মক চোট পান তিনি। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয় তাকে। সেখান থেকে বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে তাকে ঢাকায় এনে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
[b]ঢাকা, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
হিরণের শয্যাপাশে এরশাদ
বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণকে দেখতে রাজধানীর অ্যাপেলো হাসপাতালে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শুক্রবার বেলা আড়াইটার দিকে হাসপাতালে যান এরশাদ। এসময় তিনি হিরণের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।





