গুম-হত্যার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মানববন্ধন কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতিসংঘ ঘোষিত ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে এই কর্মসূচি পালনের কথা ছিল।
আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে অবহিত না করা হলেও দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করতে সকাল ১১ টায় সংবাদ সম্মেলনে কথা বলবেন যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী। সেখানে এই কর্মসুচি পালনের পরবর্তী সময়সূচিও ঘোষণা দিতে পারেন ২০ দলের পক্ষে।
উল্লেখ্য, গত মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের উদ্যোগে ঢাকা মহানগরীসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।
ঢাকা, এমএইচ, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম





