২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে জামায়াত ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।

আজ ২৫ এপ্রিল এক বিবৃতির মাধ্যমে তিনি এ কথা জানান।

তিনি জানান, আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন। সরকারের সকল ষড়যন্ত্র ও বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে ব্যালটের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীদেরকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও সরকারের সকল জুলুম-অত্যাচারের জবাব প্রদান করার জন্য আমি জামায়াতসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মী ও তিন সিটি করপোরেশনের জনগণের প্রতি আহবান জানাচ্ছি।

সেই সাথে আগামীতে তিন সিটি করপোরেশনকে সন্ত্রাস এবং নৈরাজ্যমুক্ত জনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার জন্য এগিয়ে আসতে জামায়াতে ইসলামী ও ২০ দলীয় জোটের নেতা-কর্মী এবং তিন সিটি করপোরেশনের নগরবাসীদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।

এসএইচ