বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভি ও আব্দুল লতিফ জনির নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল দুপুরে ইসি সচিব সিরাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তারা ইসি সচিবকে আসন্ন ইউপি নির্বাচন নিয়ে একটি চিঠি হস্তান্তর করেন।

পরে বাইরে উপস্থিত সাংবাদিকদের রিজভি বলেন, দলীয় প্রতীকে নির্বাচন অযৌক্তিক মনে করলেও গণতন্ত্রের স্বার্থেই নির্বাচনে অংশ নেবে বিএনপি। এ সময় তারা ইসি একতরফা নির্বাচনের পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন।

এসএইচ