দ্রুতবিচার আইনে ড. শফিকুল ইসলাম মাসুদসহ জামায়াত-শিবিরের ১৫৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

মঙ্গলবার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূইয়ার আদালতে এ অভিযোগ গঠন করা হয়।

মামলার আসামিরা হলেন- জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন এবং ড. ফখরুদ্দিন মানিকসহ ১৫৪ জন।

গত বছরের ফেব্রুয়ারি মাসে মতিঝিল থানায় ককটেল বিস্ফোরণ, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে মামলা করে পুলিশ। আজ এ মামলা অভিযোগ গঠন করা হয়।

আগামী ১২ অক্টোবর মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ