‘বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে পেছনে ফেলে দ্বিতীয় বড় দল হিসেবে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করতে চাই। এজন্য দলকে আরও বেশি সুসংগঠিত করতে হবে।’ বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ।
শনিবার দুপুরে লালমিনরহাটে এক সৌজন্যে সফরে এসে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়্যারম্যান আরও বলেন, ‘কাউন্সিলের মাধ্যমে আমরা প্রত্যেকটি কমিটি গঠন করেছি। দল এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত এবং শক্তিশালী। সে কারণে প্রত্যেকটি নির্বাচনে জয়লাভ করা সহজ হবে।’
প্রথম দফা নির্বাচনে জাপা প্রার্থীরা নির্বাচিত না হওয়ার কারণ হিসাবে তিনি বলেন, দুইজন করে প্রার্থী থাকায় জয়লাভ করা সম্ভব হয়নি।
এরশাদ বলেন, আওয়ামী লীগ শক্তিশালী দল, তাকে পেছনে ফেলা সম্ভব না হলেও বিএনপিকে পেছনে ফেলে দ্বিতীয় বড় দল হিসেবে প্রতিষ্ঠিত হবার জন্য কাজ করতে হবে।
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
বিএনপিকে পেছনে ফেলতে চাই: এরশাদ
‘বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে পেছনে ফেলে দ্বিতীয় বড় দল হিসেবে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করতে চাই। এজন্য দলকে আরও বেশি সুসংগঠিত করতে হবে।’ বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ।