কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাথে সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক যৌথসভার ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
আগামী ২ আগস্ট (শনিবার) বিকাল ৫টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
ঢাকা, এমআর, ২৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসএইচ





