আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে প্রহসন মূলক রায়ে আমৃত্যু কারাদন্ড দেয়ার প্রতিবাদে জামায়াতে ইসলামী আহুত দ্বিতীয় দিনের হরতাল সফল করতে রাজধানীর বিভিন্ন স্পটে সকাল ১০টা পর্যন্ত মিছিল ও রাজপথ অবরোধ করে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা। এসময় পুলিশ হামলা চালিয়ে ৩ কর্মীকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগরী পূর্ব
দ্বিতীয় দিনের মত ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব সকাল ৮টায় রাজধানীর খিলগাঁও এলাকায় বিক্ষোভ মিছিল ও রাজপথ অবরোধ করে।
এতে নেতৃত্বদেন শাখা সভাপতি রেজাউল হক রিয়াজ। এসময় শাখা সেক্রেটারী এম শামীম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে সকার সাড়ে ৮টায় চকবাজার এলাকায় শাখা সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে মিছিল অবরোধ করে নেতাকর্মীরা।
ঢাকা মহানগরী দক্ষিণ
হরতাল সফল করতে সকাল ৮টায় রাজধানীর দয়াগঞ্জ এলাকায় মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। এতে নেতৃত্বদেন শাখা সভাপতি মাইন উদ্দিন মৃধা।
এসময় শাখা সেক্রেটারী বাকী বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিথ ছিলেন। এসময় পুলিশ হামলা চালিয়ে ৩ কর্মীকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগরী উত্তর
দ্বিতীয় দিনের হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখার নেতাকর্মীরা।
সকাল সাতটার দিকে রাজধানীর বাড্ডায় শাখা সভাপতি সুমন রেজার নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অফিস সম্পাদক জামিল মাহমুদসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।
ঢাকা কলেজ
হরতাল সফল করতে রাজধানীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা। সকাল ৮টায় শাখা সভাপতি নাজিম উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল রাজধানীর পান্থপথ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজপথ অবরোধ করে। এসময় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সরকারী তিতুমীর কলেজ
দ্বিতীয় দিনের হরতালের সমর্থনে সকাল ৮টায় সরকারী তিতুমীর কলেজ শাখা কলেজের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবরোধ করে।
পরে ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক ইফতেখারুল ইসলাম শাকিলের নেতৃত্বে একটি মিছিল তিতুমীর কলেজের সামনের সড়ক দিয়ে ওয়ারলেছ মোড় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





