জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেন, জাতীয় পার্টির মধ্যে কোনো বিভক্তি ও দ্বন্দ্ব নেই। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ তার স্ত্রী রওশন এরশাদের সঙ্গে দ্বন্দ্বের কথা স্বীকার করলেও বিষয়টি অস্বীকার করলেন তিনি।
তিনি বলেন, ছোটখাটো কিছু বিষয়ে দ্বিমত থাকলেও জাতীয় স্বার্থে আমরা একমত।
আজ বেলা ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল আমীন হাওলাদার এ কথা বলেন।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার রংপুরে এক সভায় রওশনের সঙ্গে তার দ্বন্দ্বের কথা স্বীকার করে এরশাদ আক্ষেপ করেন।
এরশাদের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ। জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে দলের চেয়ারম্যান বিভিন্ন জেলা সফর শুরু করেছেন। আগামী তিন মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে দলকে পুনর্বিন্যাস করা হবে বলেও তিনি জানান।
এর আগে ভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় রুহুল আমীন হাওলাদার বলেন, ঐক্যমতের ভিত্তিতে আরেকটি নির্বাচন হওয়া প্রয়োজন।
[b]ঢাকা,২১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
রাজনীতি
জাতীয় পার্টিতে বিভক্তি ও দ্বন্দ্ব নেই: মহাসচিব
জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেন, জাতীয় পার্টির মধ্যে কোনো বিভক্তি ও দ্বন্দ্ব নেই। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ তার স্ত্রী রওশন এরশাদের সঙ্গে দ্বন্দ্বের কথা স্বীকার করলেও বিষয়টি অস্বীকার করলেন তিনি। তিনি বলেন, ছোটখাটো কিছু বিষয়ে দ্বিমত থাকলেও জাতীয় স্বার্থে আমরা একমত





