আওয়ামী লীগের বর্ষপূতি উপলক্ষে সমাবেশের কারণে ভয়াবহ যানজটের কবলে আটকে থাকে থাকে রাজধানী বাসী। দুপুর ১ টার পর থেকেই নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় শুরু হয় যানজট। আর এ যানজটের কবলে পড়েন লাখ লাখ নগরবাসী।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, বেলা ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বর্ষপূতি উপলক্ষে সমাবেশে নগরীর বিভিন্ন এলাকার লোকজন ব্যানার, ফ্যাস্টুন এবংভ্যান পার্টি নিয়ে একের পর এক মিছিলসহকারে যোগদান করতে থাকেন। ফলে নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে হঠাৎ করে শত শত যানবাহন আটকে পড়ে যায়।
তবে ট্রাফিক পুলিশের সদস্যরাও সমাবেশের মিছিলকে সুযোগ দিতে গিয়ে আটকে পড়া যানবাহনকে আর দ্রুত চলাচলের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছেন। যানজট ফার্মগেট থেকে শাহবাগ, মতিঝিল, মালিবাগ, মগবাজার, আরামবাগ, গুলিস্তান, লালবাগ, সায়েন্স ল্যাবরেটরী, নিউমার্কেট, কলাবাগান প্রভৃতি এলাকায় প্রধান সড়ক এবং গলিপথেও ছোট বড় গাড়ী এবং রিকসার জট দেখা যায়।
আর এ যানজটের ফলে অফিসগামী যাত্রী,ব্যবসায়ি, স্কল কলেজের শিক্ষার্থী এবং হাসপাতালের রোগী ও অভিভাবকরা অসহনীয় দুভোগের শিকার হয়েছেন।
রামপুরার বাসীন্দা আবদুস সালাম নামে বারডেম হাসপাতালে ডায়বেটিক রোগী জানান, যানজট মুক্ত নগরীতে হঠাৎ আজ ভয়াবহ যানজটের নগরী। তিনি হাসপাতাল থেকে বেরহয়ে গাড়ী না পেয়ে তিনি হেটে মালিবাগ পর্যন্ত যান। একই কথা জানালেন, মিরপুর শেওড়াপাড়া থেকে আসা মতিঝিলে কৃষি ব্যাংকের অফিসার আবদুল মজিদ। ৫ টায় অফিস ছুটির পর তিনি গাড়ীতে উঠে এক ঘন্টা বসে থাকার পরও জাতীয় প্রেসক্লাব এলাকা পাড় হতে পারেননি। পরে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে ফার্মগেট পর্যন্ত হেটে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীতের হাজার যাত্রীবাহী যানবাহন আটকে পড়ে থাকে।
একে





