বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণাধীন কদমতলী উত্তর থানার সরাই-নুরবাগ ওয়ার্ডের প্রবীণ কর্মী বিশিষ্ঠ সমাজ-সেবক আব্দুর রউফ ভূঁইয়া এবং যাত্রাবাড়ী উত্তর থানা শাখার আমীর মাওলানা আবু হাসানের মাতা মছিদা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মৃত আব্দুর রউফ ভূঁইয়া ও মছিদা খাতুনের কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
মরহুম আব্দুর রউফ ভূঁইয়া শুক্রবার দিবাগত রাত ১১.৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, পরিবার পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ শনিবার বেলা ১১টায় সরাই জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মরহুম আব্দুর রউফ ভূঁইয়া কদমতলী উত্তর থানা মহিলা কর্মপরিষদ সদস্য মুহতারামা সকিনা বেগমের স্বামী।
মরহুমা মছিদা খাতুন শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার প্রথম নামাজে জানাজা শুক্রবার রাত ১০টায় গোলাপবাগস্থ বায়তুল আশরাফ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আজ ১৫ আগস্ট সকাল ৮টায় মরহুমার গ্রামের বাড়ি ক্রোকিরচর, কালকিনি, মাদারীপুরে নেয়ার পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শুক্রবার রাতে মরহুমার প্রথম জানাযার নামাজে ইমামতি করেন গোলাপবাগ বায়তুল আশরাফ জামে মসজিদের ইমাম এবং শুক্রবার দ্বিতীয় জানাজার নামাজে ইমামতি করেন মাদারীপুর জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সোবহান। জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য মুরব্বি কুতুবউদ্দিন আইবেকসহ অন্য ব্যক্তিবর্গ।
প্রেস বিজ্ঞপ্তি
এমআর





