বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, মুক্তিযুদ্ধের সময়ে ২৬মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত প্রবাসী সরকার গঠনের আগ পর্যন্ত শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এদেশের রাস্ট্রপতির ভুমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এই সত্য অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন সময় এসেছে প্রকৃত সত্য উদঘাটন করার জন্য এ বিষয়ে গবেষণা করার।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য, ইসমাইল হোসেন বেঙ্গল ও রফিক শিকদার, ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেনসহ অনেকে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবীতে ঢাকাস্থ দাউদকান্দি উপজেলার বিভিন্ন সংগঠনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ব্যারিস্টার রফিকুল বলেন, কেবলমাত্র রাজনৈতিকভাবে হেয় করতেই ড. খন্দকার মোশাররফ হোসেনের মত একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতাকে আজ প্রহসনের মামলায় আটক করে রিমান্ডে নেওয়া হয়।
দেশে গণতন্ত্র ও আইনের শাসনের সংকট চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশ ও দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে শেখ হাসিনার পতন ঘটাতে হবে। আর এজন্য গণঅভ্যুথ্যানের বিকল্প নেই।
ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারের ক্ষমতায় থাকাকে গণতন্ত্রের জন্য ভয়াবহ ট্রাজেডি হিসেবেও তিনি মন্তব্য করেন।
বিএনপির নেতা ব্যারিস্টার বলেন, সংবিধানের ৬২ (২) অনুচ্ছেদের ব্যাখ্যা অনুয়ায়ি বর্তমান সংসদ সদস্যরা অবৈধ। কারন তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। ভোটারবিহীন জনপ্রতিনিধি দিয়ে একটি গণতান্ত্রিক দেশ চলতে পারে না।
[b]ঢাকা, এমএইচ, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
'প্রবাসী সরকার গঠনের আগ পর্যন্ত জিয়াউর রহমানই রাষ্ট্রপতি'