শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

সকালে চট্টগ্রাম মহানগরীর ঈদগাহ কাচা রাস্তার মাথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির চট্রগ্রাম মহানগরী দক্ষিণ। মহানগরী দক্ষিণ সেক্রেটারি নুরুল হকের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন,  মহানগরী অফিস সম্পাদক রাকিবুল হাকিম,সাহিত্য সম্পাদক ইসমাইল, ছাত্রকল্যান সম্পাদক রফিকুল হাসান লদি ,প্রচার সম্পাদক জামিল আব্দুল্লাহ প্রমুখ,।

বগুড়া শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে সকালে মিছিল করে শহর শাখা ছাত্রশিবির। মিছিলটি সাতমাথা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্টেশন  রোডে হকার্স মার্কেটের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন শহর অফিস সম্পদক সাব্বির সাহারিয়ার সুভ, প্রচার সম্পাদক খন্দকার বিপ্লব, এইচ আর ডি সম্পাদক এস আই সামিম, সমাজ কল্যাণ সম্পাদক মুনছুর রহমান,  সরকারি আজিজুল হক কলেজ সভাপতি শফিক প্রমুখ।

এছাড়া দেশের সকল মহানগরী, বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলা শাখা সমূহ বিক্ষোভ মিছিল করেছে।

ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই