গ্রামীণ ব্যাংক ইস্যুতে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সমঝোতা করতে চেয়েছিল সরকার। কিন্তু ড. ইউনূস আদালতে যাওয়ায় তা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শনিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান।
যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে সচিবালয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় গ্রামীণ ব্যাংকে পরিচালক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ নয় বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ড. ইউনূস নিজেই পরিচালক নির্বাচন করেন। কিন্তু তা কিভাবে সম্ভব।
এই প্রক্রিয়াকে অসম্ভব প্রক্রিয়া বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, আমরা এই নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এনেছি। বাংলাদেশ ব্যাংক এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে।
রাজনীতিকরণ প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক পরিচালক নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব পালন করলে কেনো তা অস্বচ্ছ হবে? বরং বর্তমান ব্যবস্থাতেই অস্বচ্ছতা রয়েছে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
সরকার ড. ইউনূসের সঙ্গে সমঝোতা চেয়েছিল
গ্রামীণ ব্যাংক ইস্যুতে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সমঝোতা করতে চেয়েছিল সরকার। কিন্তু ড. ইউনূস আদালতে যাওয়ায় তা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শনিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, ব্যাংকিং লেনদেনে কি প্রভাব পড়বে?
সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও দেশের ব্যাংকিং লেনদেন ও কোর ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জরুরি নিরাপত্তা ইস্যুতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
জরুরি নিরাপত্তাসংক্রান্ত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান
হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিতে থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। ছুটির আগে সোমবার শেষ কার্যদিবস আজ সোমবার (১৯ অক্টোবর)। এরপরে টানা পাঁচদিন ছুটি।
আজ খোলা থাকবে সব ব্যাংক
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে এর আগে আজ শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এছাড়া শেয়ারবাজার এবং আর্থিক প্রতিষ্ঠানও খোলা থাকবে।
দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে টানা পাঁচ দিনের ছুটি থাকছে। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন দুর্গাপূজার ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।
















