ইহুদি লবিস্ট ও তাদের পৃষ্ঠপোষক হওয়ার কারণে ফিলিস্তিনিদের উপর হামলার বিরুদ্ধে বিএনপি-জামায়াত সরব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘স্বাধীনতা পরিষদ’ আয়োজিত গাজায় ফিলিস্তিনিদের উপর বর্বোচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, জামায়াত যুদ্ধাপরাধীদের দল। আর ১৯ দলীয় জোট হল তালেবান ফেরতদের দল।তারা বলে নারী নেতৃত্ব হারাম। আবার খালেদা জিয়ার পাশে বসলে আরাম।

ভোটের আগে তারা পরিপূর্ণ ইসলামের অনুসারী হলেও আজ ফিলিস্তিনিদের পাশে তাদের দেখা যাচ্ছে না।
তিনি আরো বলেন, ফিলিস্তিনে পাখি শিকারের মত গুলি করে শিশুদের হত্যা করা হচ্ছে। প্রতি ঘন্টায় সেখানে এক জন শিশুকে হত্যা করা হচ্ছে। এরে বিরুদ্ধে নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। যেভাবে আমাদের স্বোচ্চার হওয়া দরকার সেভাবে আমরা হতে পারিনি।

মার্কিন,ইউরোপিয়ান ও শক্তিশালী রাষ্ট্র সমূহের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে কিছু বিবৃতি ও বৈঠকের মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদের বিরুদ্ধে আরো কার্যকরী ব্যবস্থা নেয়া প্রয়োজন।আমরা স্বোচ্চার হলে বিশ্ব-বিবেক নাড়া দেবে।

হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক সোহেলী পারভীন মনি, রুহুল আমিন রুহুল, সংগঠনের সভাপতি জিন্নাত আলী জিন্নাহ প্রমুখ।

ঢাকা, এমআর,২৬ জুলাই(টাইমনিউজবিডি.কম),এএইচ