[b]ঢাকা: [/b] বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন জাতীয় পার্টি (জাফর) এর চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।
আজ শনিবার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান টাইম নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বৈঠকে ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পর বর্তমানে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও আগামী দিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে জাতীয় পার্টির অংশগ্রহণ এবং সার্বিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে বিএনপি দলীয় সূত্রে জানা গেছে।
টাইম নিউজবিডি/এমএইচটি/
রাজনীতি
রাতে খালেদা- জাফর বৈঠক
ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন জাতীয় পার্টি (জাফর) এর চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।





