মঙ্গলবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে গুলশানে পিটার হাসের বাসভবনে এ সাক্ষাৎ হয় বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রমতে, দুপুর ১টা ২০ মিনিটের দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাই পিটার হাসের বাসায় যান। সার্বিক পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে দুপুর ২টার পর মির্জা ফখরুল বেরিয়ে যান।

এরআগে গত রোববার (৪ জুন) পিটার হাসের সঙ্গে বৈঠকে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাপার আগামী নির্বাচনের পরিকল্পনা জানতে চেয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত।

এন