বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন খালেদা জিয়ার সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।”
আজ (০৫ মার্চ) মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার নিজ কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বৈঠক করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কয়েকজন সিনিয়র নেতা। বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমরা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন খালেদা জিয়ার সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। আমি বিশ্বাস করি স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন।”
বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এমবি





