জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহম্মেদ বলেছেন,শেখ হাসিনা যদি চিন্তা করে থাকেন তিনি আজীবন ক্ষমতায় থাকবেন তাহলে তিনি ভুল করবেন। তাকে অনুরোধ করব ইতিহাস থেকে শিক্ষা নিতে।
রোববার বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কাজী জাফর বলেন, একজনকে জাতির পিতা বানানোর জন্য যারা সর্বদা স্লোগান নিয়ে ব্যস্ত থাকে, তাদের মধ্যে অশিক্ষা ও মূর্খতার পরিচয় মেলে। আমেরিকা, ভারতেও একজনকে জাতির জনক বানানোর জন্য ব্যস্ত থাকে না। এমনকি ভারতের সংবিধানেও মাহাত্ম গান্ধীকে জাতির পিতা করা হয়নি। সংবিধানে একজনকে জাতির পিতা করা ইতিহাসসম্মত নয়।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, শেরে বাংলা একে ফজলুল হককে নিয়ে পত্রিকায় যেটুকু কভারেজ দিয়েছে তা লজ্জাজনক। ইতিহাস থেকে জাতীয় ব্যক্তিত্বদের নাম মুছে ফেলার যে ষড়যন্ত্র তা কিছুতেই মেনে নেয়া যায় না।
পরিষদের অন্যতম নেতা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড.রকিব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গণসাস্থ্য ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ডা: জাফর উল্যাহ চৌধুরী প্রমূখ।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
'আজীবন ক্ষমতায় থাকার চিন্তা করছে শেখ হাসিনা'
জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহম্মেদ বলেছেন,শেখ হাসিনা যদি চিন্তা করে থাকেন তিনি আজীবন ক্ষমতায় থাকবেন তাহলে তিনি ভুল করবেন। তাকে অনুরোধ করব ইতিহাস থেকে শিক্ষা নিতে। রোববার বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শেরে বাংলা এ কে ফজলুল হকের





