বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মুহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, আধিপত্যবাদ ও দেশ-জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ সংগ্রামই হচ্ছে ৭ নভেম্বর বিপ্লবের প্রকৃত শিক্ষা ।
তাই ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে স্বাধীনতা-সার্বভৌমত্ব, ভোগলিক অখন্ডতা, গণতন্ত্র এবং ইসলাম-ইসলামী মূল্যবোধ রক্ষায় সকলকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। তিনি দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তিনি আজ রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর রমনা জোন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সেলিম উদ্দীন বলেন, আধিপত্যবাদী শক্তির দোসররা সেদিন ব্যর্থ হলেও তারা তাদের ষড়যন্ত্র মোটেই বন্ধ করেনি। অবাধ গণতন্ত্র, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হলেও আমরা সে লক্ষ্যে আজও পৌঁছতে পারিনি।
তিনি আরো বলেন, স্বাধীনতা পরবর্তী সরকার ক্ষমতা কুক্ষিগত করার জন্যই দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দেশে একদলীয় বাকশালী শাসন কায়েম করেছিল। কিন্তু তাদের সে স্বপ্নবিলাস সফল ও সার্থক হয়নি বরং ১৫ আগষ্ট ক্ষমতার পালাবদলের মাধ্যমে বাকশালী শাসনের অবসান হয়েছিল।
কিন্তু গণতন্ত্র বিরোধী সে অপশক্তি আজও তৎপর আছে। গত ৫ জানুয়ারীর পাতানো ও ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে আবারও দেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে অঘোষিতভাবে ফ্যাসীবাদী ও বাকশালী শাসন কায়েম করা হয়েছে।
দেশে অপশাসন ও দুঃশাসন চলছে। সরকারের হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের কারণে গোটা দেশই মৃত্যুপুরীকে পরিণত হয়েছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই স্বেরাচারী ও ফ্যাসীবাদী সরকারকে অবলম্বে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। তিনি জালিম সরকারের পতনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
শেরেবাংলানগর থানা আমীর অধ্যাপক আ জ ম কামাল উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বনানী থানা সেক্রেটারী সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসএইচ





