আসন্ন উপজেলা নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছে আওয়ামী লীগ। এ নির্বাচনে তাদের সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে দলটি। ইতিমধ্যে এ নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের প্রতিটি উপজেলায় একক প্রার্থী নিশ্চিত করতে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম চিঠি দিয়েছেন। ২৪ জানুয়ারি অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে শরিকদের জানিয়ে দেয়া হয়েছে, উপজেলা নির্বাচন জোটগতভাবে হবে না। তবে, শরিক দলগুলো থেকে কেউ প্রতিদ্ব›িদ্বতা করতে চাইলে তাদেরও একক প্রার্থিতা নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া উপজেলা নির্বাচন করতে প্রয়োজনীয় করণীয় নিয়ে তৃণমূল নেতাদের দিক-নির্দেশনা দেয়া হয়েছে সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের অন্তর্দ্ব›দ্ব-সংঘাত ভুলে, পারস্পরিক দূরত্ব কমিয়ে উপজেলা নির্বাচনে কাজ করতে বলেছেন। যে কোনো মূল্যে তিনি একক প্রার্থী নিশ্চিত করার আহŸান জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে কেন্দ্রীয় নেতাদের উপজেলায় একক প্রার্থিতা নিশ্চিত করার আহŸান জানিয়েছেন। জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের কাছে পাঠানো চিঠিতে তিনি প্রয়োজনীয় দিক-নির্দেশনার পাশাপাশি ব্যক্তিস্বার্থ ভুলে দলীয় স্বার্থে যোগ্য ব্যক্তির একক প্রার্থিতা নিশ্চিত করার জন্য বলেন।
সূত্র জানায়, জোটগত নির্বাচন না হলেও শরিক দলগুলোর প্রত্যেককে একক প্রার্থিতা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। অর্থাৎ এক উপজেলায় জোটের সব দল থেকে প্রার্থী থাকলেও যেন কোনোভাবেই এক দল থেকে একাধিক প্রার্থী না থাকে সে বিষয়টি নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।
জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, তারা উপজেলা নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। একক প্রার্থিতা নিশ্চিত করতে তৃণমূল নেতাদের চিঠি দেয়া হয়েছে। এতে নির্বাচন সংশ্লিষ্ট দিক-নির্দেশনাও দেয়া হয়েছে।
১৯ ফেব্র“য়ারি প্রধম দফা এবং দ্বিতীয় দফায় ২৭ ফেব্র“য়ারি সারা দেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় এ ধরনের নির্বাচনে দলগতভাবে অংশ নেয়ার সুযোগ নেই। তবে, রেওয়াজ অনুযায়ী রাজনৈতিক দলগুলো কোনো না কোন প্রার্থীকে সমর্থন দিয়ে থাকে। সূত্র: যুগান্তর
[b]ঢাকা:( ২৬ জানুয়ারি টাইমনিউজবিডি.কম ) // ইএইচ[/b]





