গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে আগামীকাল (সোমবার) বিকাল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। বাসদ ঢাকা মহানগর শাখার আহবায়ক বজলুর রশীদ ফিরোজ ও সদস্য সচিব জুলফিকার আলী এক বিবৃতিতে আগামীকালের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান ।

এসএন