বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির জন্য আগামী ১৬ জুন দিন ধার্য করেছেন আদালত। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় এ দিন ধার্য করা হয়।

রোববার মহানগর হাকিম আলমগীর কবীর রাজ এর আদালত আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠনের এ দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিশ্বাস ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলামসহ ৭৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

এমকে